আওয়ামী লীগরাজনীতি
ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে দিন দিন বাংলাদেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় হচ্ছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামে মহাত্মা গান্ধী অভয় আশ্রম মহাশ্নশান পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এসময় প্রতিবেশি দেশ ভারতকে পরীক্ষিত বন্ধু উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করেছে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের হাইকমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী দাস দোহারের মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করেন। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন,আইজিপি ড. বেনজীর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।



