কুয়েতে আটকে পড়া প্রবাসীদের তথ্য হালনাগাদ

কুয়েত দূতাবাস কর্তৃক প্রবাসীদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধি ও দেশে আটকে পড়া প্রবাসীদের তথ্য হালনাগাদ করা হচ্ছে।
জানা যায়, কুয়েত দূতাবাসের উদ্যোগে প্রবাসীদেরকে বিভিন্ন সেবা দেওয়া আরো সহজ করার লক্ষ্যে ২টি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। এসব হটলাইন শুক্রবার ব্যাতীত সপ্তাহে ৬ দিন চালু থাকবে। তবে নতুন নিয়ম অনুযায়ী ব্যাক্তিগত আকামাধারী প্রবাসীদেরকে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার জন্য স্বশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে।
শুধুমাত্র যেসব প্রবাসীরা কোম্পানীতে কর্মরত রয়েছেন তাদেরকে ব্যাক্তিগতভাবে দূতাবাসে উপস্থিত না হলেও চলবে। এক্ষেত্রে তাদেরকে কোম্পানীর প্রতিনিধি বা মন্দুপের মাধ্যমে নিজের নাম, সিভিল আইডি নম্বর ও পাসপোর্ট নম্বর সহ কোম্পানীর অফিশিয়াল প্যাডে ক্ষমতাপত্র সহ আবেদন জমা দিতে হবে।
এদিকে দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের তথ্যাদির হালনাগাদ করছে দূতাবাস। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। তাই প্রবাসীদেরকে দূতাবাসের দেয়া লিংকে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে।



