দেশবাংলা
পাবনা-৪ উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কঠোর নিরাপত্তার আর প্রতিটি কেন্দ্রেই করোনা কালীন স্বাস্থ্য বিধি মেনে ভোট দিচ্ছেন ভোটাররা ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি’র হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির রেজাউল করিম খোকন। তবে অনিয়মের অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবি করেছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
এদিকে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলিয়ে এই আসনের মোট ভোটার প্রায় ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।



