
বেসরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষার সনদ নিয়ে আসায় ৩২ জনকে বোর্ডিং কার্ড দেয়নি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের রেখেই ছেড়ে যায় এসভি ৩৮০৭ ফ্লাইট।
এয়ারলাইন্সগুলো জানিয়েছিল, সৌদিগামী যাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ রিপোর্টসহ বিমানবন্দরে আসতে হবে। করোনা টেস্টের জন্য সরকার নির্ধারিত স্থান থেকে করোনা টেস্টের কথাও বলা হয়।
৪৮ ঘণ্টার সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে। প্রবাসীদের জন্য সরকার মহাখালীতে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন বুথ চালু করে।
এছাড়া, যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্ট ফলাফলের ছয়টি কপি সঙ্গে রাখতে হবে। যাত্রীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ এবং পদক্ষেপগুলো মেনে সৌদি আরবে প্রবেশ করতে হবে।



