আওয়ামী লীগরাজনীতি
জাতির পিতার স্বপ্ন সমাপ্তির পথে শেখ হাসিনা: শিক্ষামন্ত্রী

জাতির পিতা দেশের মানুষকে স্বনির্ভর করার যে স্বপ্ন দেখিয়েছিলেন, তার সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির সফল সমাপ্তির পথে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিউটে মানবতার জননী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৫২টি ভাষায় অনূদিত পিস এন্ড হারনোনি শীর্ষক ১৬টি কাব্য সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, শুধু বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন নয়, দেশের মানুষকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



