
বুধবার সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থিত সোনারগাঁ হোটেলের সামনে সৌদি প্রবাসীদের টিকিটের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা দেখা যায়।
জানা যায়, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনও তারা টিকিট পাচ্ছেন না। আবার অনেকের ভিসার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পাওয়ায় সৌদি ফেরার বিষয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।
অনেক প্রবাসী আছেন, পরিবা্রের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি। করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা এসব প্রবাসীর ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন তারা।
এ অবস্থায় আজ সকালেও রাজধানীর সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে জড়ো হয় হাজারো প্রবাসী। উদ্দেশ্যে, সৌদির ফিরতি টিকেট। কিন্তু টোকেন থাকলেও টিকেটে পাবে, এমন নিশ্চয়তাও নেই। আবার যাদের ভিসা ও আকামার মেয়াদ শেষ, তাদের করণীয় বিষয়েও নেই স্পস্ট কোনো ধারণা।
স্বয়ংক্রিয়ভাবে ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধিসহ, টিকিট প্রদানে হয়রানি বন্ধ করতে সরকারীভাবে কার্যকর পদক্ষেপ চেয়েছেন এসব রেমিটেন্স যোদ্ধারা।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



