
রাজধানীর কারওয়ানবাজারে সাউদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আজও ভিড় করেছেন সৌদি প্রবাসীরা। যদিও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এয়ারলাইন্সের পক্ষ থেকে ৪ অক্টোবর কার্যক্রম শুরুর নোটিশ দেয়া হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০টার পর থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি ও টোকেন বিতরণ কার্যক্রম। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকেট ও টোকেন সংগ্রহ করছেন প্রবাসীরা।
এ সময় টিকিট ও টোকেন পেতে মতিঝিলে বিমান কার্যালয়ে সৌদি প্রবাসীদের ছিলো উপচে পড়া ভিড়। এছাড়া যাদের ছুটির মেয়াদ কম তাদের অগ্রাধিকার ভিত্তিতে সৌদি আরব পাঠানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।



