বড়লেখায় জামায়াত-শিবিরের মিটিং এ বাঁধা দেয়ায় প্রবাসীকে মারধর

মৌলভীবাজারের বড়লেখায় জামায়াত-শিবিরের মিটিংএ বাঁধা দেয়ায় ময়নুল ইসলাম নামে এক প্রবাসীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
জামাত শিবিরের কিছু সদস্য মসজিদের ভেতর মিটিং করতে চাইলে মসজিদ পরিচালনা কমিটি তাদের বাঁধা দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তারা সোনাতুলা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সদস্যদের আক্রমণ করে। এসময় তারা মসজিদের গ্রীলসহ আসবাবপত্র ভাংচুর করে এবং মসজিদের ভেতরে ইট পাথর পাথর ছুঁড়ে মারে।
এ হামলায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, তার সৌদি প্রবাসী ছেলে ময়নুল ইসলাম,অন্য ছেলে সাইদ হোসেন, ভাতিজা জাহেদ হোসেনসহ ৫ জন মুসল্লী আহত হন। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মতিউর রহমান ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে, সৌদি প্রবাসী ময়নুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় সিলেটের এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী জানায়, হামলাকারীরা এর আগেও এ ধরণের নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
রুয়েল কামাল, বড়লেখা প্রতিনিধি



