বিশ্ববাংলা
করোনায় জার্মানির পর্যটন ব্যবসায় ধস; বিপাকে প্রবাসীরা

করোনার কারণে জার্মানির পর্যটন ব্যবসায় ধস নামায় বিপাকে পড়েছেন, প্রবাসী বাংলাদেশিরা।
জার্মানির অর্থনীতির অন্যতম প্রধান খাত পর্যটন ব্যবসা। তবে করোনার কারণে দেশটির পর্যটন খাতে সংকট দেখা দিচ্ছে। করোনার কারণে পর্যটন ব্যবসায় ভাটা পড়ায় শঙ্কিত এই খাতে বিনিয়োগকারীরা। সংকটকালে কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
তবে দেশটিতে ভ্রমণে যাওয়া পর্যটকরা মনে করেন,স্বাস্থ্যবিধি মেনেই যে কেউ সেখানে যেতে পারেন। জার্মান সরকারের তথ্যমতে, করোনার মহামারি শুরুর পর থেকেই এই খাতে ক্ষতি প্রায় কয়েক বিলিয়ন ইউরো।



