
রোববার থেকে শুরু হয়েছে ২০২০-২১ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস। সকালে রাজধানীর ঢাকা কলেজের সঙ্গে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত অনলাইন ক্লাস চালু থাকবে। এর আগে, ৩০ সেপ্টেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।



