আওয়ামী লীগরাজনীতি
স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা নির্মূল সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী

জনসংখ্যা ও বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যুহার খুবই কম বলে দাবি করেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার সকালে রাজধানীর শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ এ উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, প্রতিবছর ভিটামিন এ ক্যাম্পেইন এর জন্য দেশজুড়ে রাতকানা রোগ প্রতিরোধ করা সক্ষম হয়েছে।
একইভাবে স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে চললে, করোনা ভাইরাসকেও প্রতিরোধ করা সম্ভব বলে আশাপ্রকাশ করেন জাহিদ মালেক।



