ফুটপাত থেকে হকারদের সরিয়ে নেয়ার নীতিমালা হচ্ছে: তাজুল ইসলাম

ফুটপাত থেকে হকারদের সরিয়ে নেয়ার বিষয়ে নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রোববার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী জানান, সার্বিক বিষয়টি পর্যালোচনা করে যৌক্তিক পদক্ষেপটিই গ্রহণ করা হবে। ‘আমার গ্রাম আমার শহরকে পাইলট প্রজেক্ট করার জন্য টেকনিক্যাল প্রকল্প হাতে নেয়া হয়েছে- জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে হাজার হাজার উপকরণ অ্যাড্রেস করতে হবে।
মন্ত্রী আরো বলেন, ওয়েস্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি নির্দেশনা অনুমোদন নিয়েছি। ইতোমধ্যে আমরা কাজও শুরু করেছি। ঢাকা উত্তর সিটি করপোরেশনেরটি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন এবং প্রাইস নেগোসিয়েশন হয়েছে।
এছাড়া দক্ষিণ সিটি ও গাজীপুরেও হচ্ছে। এরপর নারায়ণগঞ্জেও হচ্ছে। সারা বাংলাদেশেই ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে। যার মধ্যে গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়োনিষ্কাশন ও ওয়েস্ট ম্যানেজমেন্টের মত বিষয়গুলো রয়েছে।



