আওয়ামী লীগরাজনীতি
ধর্ষক যেই হোক না কেনো কঠোর হস্তে দমন করা হবে: তথ্যমন্ত্রী

ধর্ষণকারীরা যে পরিচয়ই ব্যবহার করার চেষ্টা করুক না কেন, তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক শিশুতোষ গ্রন্থ ‘আমি হবো আগামী দিনের শেখ হাসিনা’ এর প্রকাশনা অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।



