এখনও প্রাণহানির শীর্ষে ভারত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরো প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানির সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৩ লাখের বেশি। মোট আক্রান্ত ৩ কোটি ৭৪ লাখ ৪৯ হাজারের কাছাকাছি।
দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। দেশটিতে, একদিনে ৯২১ জনের প্রাণ গেছে কোভিড নাইনটিনে। সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৭৪ হাজার।
বিগত কয়েক দিনে দিল্লিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। রাজধানীতে এখনও অবধি ১ হাজার ২১৪ জন মারা গিয়েছেন কোভিডে আক্রান্ত হয়ে। মোট মৃত্যুর নিরিখে দেশের চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ।
করোনায় আক্রান্ত হয়ে এ রাজ্যে ৪৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৪৪০), তামিলনাড়ু (৩৬৭), উত্তরপ্রদেশ (৩৬৫), রাজস্থান (২৭২) ও তেলঙ্গানা (১৭৪)।
দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল ৩০ জানুয়ারি, কেরলে। আক্রান্তের সংখ্যা শূন্য থেকে ৩ লাখ পর্যন্ত পৌঁছনোর পরিস্থিতি অনেকটাই আলাদা। এর মধ্যে চার দফা লকডাউন হয়েছে। কিন্তু এখন প্রায় সব রকম অর্থনৈতিক কাজকর্ম চালু হয়ে গিয়েছে।
এদিকে, নতুন ৬ শতাধিক প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে মারা গেছে প্রায় সাড়ে ৫শ রোগি। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে সংক্রমণ আরও বেড়েছে। প্রায় ২৭ হাজার নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে।



