ধর্ষণ ও অন্যায়ের বিরুদ্ধে স্পেন প্রবাসীদের প্রতিবাদ সভা

স্পেনে বিএনপির উদ্যোগে বাংলাদেশে ধর্ষণ হত্যা ইত্যাদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হয়েছে।
গত শুক্রবার মাদ্রিদে স্পেন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে ও ফ্রান্স যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরী হওয়ায় হত্যা, ধর্ষণ ইত্যাদি আশংকাজনক হারে বেড়ে গেছে।
এসময় উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সাধারন সম্পাদক রমিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, সাংগঠনিক সম্পাদক মানিক ব্যাপারী,স্পেন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মোতালেব বাবুল, ওলিউর রহমান সহ আরো অনেকে।
এছাড়া টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন স্পেন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আব্দুল কায়ূম পংকি। তিনি জানান, ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় দুষ্কৃতিকারীরা আশ্রয় নিয়ে একের পর এক অন্যায় করে যাচ্ছে।
এসময় সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



