আওয়ামী লীগরাজনীতি
করোনা আক্রান্ত মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম করোনা আক্রান্ত। আতিকের স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরীনও করোনা পজেটিভ। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
রবিবার থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরীন সুস্থ বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়রের সিটি স্ক্যান করা হয়েছে। এছাড়া অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।



