
সরকার কতৃক বাসা-বাড়ি, ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট, টিভি ও কেবল সেবার মুল্য নির্ধারণ করা এবং কেবলের স্থায়ী সমাধান না করা পর্যন্ত কোন তার অপসারন না করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার
এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-আই এস পি এ বি ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সব দাবি জানানো হয়।
এ সময়, তার অপসারনে উত্তর সিটি কর্পোরেশন সহযোগিতা করলেও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে আই এস পি এ বি ও কোয়াবের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে বলে জানান নেতারা।
এ সময় আগামী ১৭ অক্টোবরের মধ্যে দাবি পুরন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।



