
দেশে গত ২৪ ঘন্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৫ হাজার ৫৫৫ জনের প্রাণহানি হলো। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৭২ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জন। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.২২ শতাংশ।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ১২ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৫,৫৫৫ জনের মধ্যে ৪ হাজার ২৭৫ জন পুরুষ ও ১,২৮০ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫৩১ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭.৫২ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৪০ হাজার ৬৪৬ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৭২১ জন।
এছাড়া, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২৮৩টি। আর দেশের মোট ১০৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,২২৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৮৪ হাজার ২২২টি।



