দেশবাংলা
টঙ্গীতে ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ফেনসিডিলসহ ওয়ার্ড যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের নাম নাজমুল হক(৩০)। সে ৪৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাইদুল হকের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক বলেন, যুবলীগ নেতা নাজমুল হক দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল মধ্যরাতে (১৩ অক্টোবর) টিএনটি বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় তাকে গ্রেফতার করে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আমিনুল ইসলাম বুধবার দুপুরে সাংবাদিকদের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



