রায়হান হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা

সিলেট বন্দর বাজার থানা ফাঁড়ী পুলিশের নির্মম নির্যাতনে, যুবক রায়হান হত্যার প্রতিবাদে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উদ্যোগে, প্রজ্জলন ও তীব্র প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বুধবার পূর্ব লন্ডনে আলতাব আলী পার্কের শহীদ মিনারের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সৈয়দ জামান নাসেরের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা শেখ মোহাম্মদ নূর কোরেশী এবং ডা: মাসুম বিল্লাহর যৌথ পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি নেতা ফানু মিয়া, এম এ সাত্তার, সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির
সভাপতি এডভোকেট টি এম জানে আলম, উপদেষ্টা কামাল উদ্দিন, শ্রমিকলীগ নেতা পীর আব্দুল কাইয়ুম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মজুমদার আলী, আফরোজ মিয়া, ফারুক মিয়া, ফারুক জাইন, নুরুল ইসলাম, আব্দুল মালিক খোকন, জয়নাল উদ্দিন, কুতুব উদ্দিন বখতিয়ার,সোহরাব আলী, আব্দুস সালাম, মামুনুর রশিদ খান, মাহবুব ইসলাম খানসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আকবর ভূইয়াকে শুধু বরখাস্ত করলে চলবে না, অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবী জানান সবাই।
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি



