দেশবাংলা
নারী নির্যাতনের বিরুদ্ধে হাটবোয়ালিয়ায় বিট পুলিশিং সমাবেশ

বাংলাদেশ পুলিশ ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনা তৈরির লক্ষে আলমডাঙ্গা হাটবোয়ালিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।
রোববার সকালে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আয়োজনে হাটবোয়ালিয়া চার রাস্তা মোড়ে ৪নংবিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ ও র্যালির আয়োজন করেন।
সমাবেশে অংশগ্রহন কারীগন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোষ্টার লিপলেট প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণ কে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ বজলুর রশিদ, এ,এস,আই মামুন মিয়া, এ,এস,আই,হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় সর্বসাধারণ।



