দেশবাংলা

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে লিটন শিকদার আটক

সাংবাদিক পরিচয় দিয়ে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে লিটন শিকদার নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে র‌্যাব।

সোমবার ভোরে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক লিটন শিকদার উপজেলার টগরবন্দ ইউনিয়নের আজমপুর গ্রামের সিদ্দিক শিকদারের ছেলে।

       https www.somoynews.tv img upload medium protarok 242455

র‌্যাব-৮, সিপিসি-২ এর কমান্ডার দেবাশীষ কর্মকার জানান, সোমবার ভোরে ভাঙ্গা উপজেলা সদরের থানার কাছের একটি ভাড়া বাসা থেকে লিটন শিকদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজি চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আটক লিটন শিকদারকে ডিজিটাল অ্যাক্ট আইনে দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় সিআইডির কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

সংশ্লিষ্ট খবর

Back to top button