
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনকে শর্তসাপেক্ষে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
গত রবিবার (১৮ই অক্টোবর) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন আবেদন করেন তিনি।
এর আগে ১৫ই অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। জেলার সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন।



