দেশবাংলা
১৫ দফা দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা

খাদ্যভাতা কার্যকরসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা।
সারাদেশে একযোগে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দেয়, জাহাজী শ্রমিক ফেডারেশনের অর্ন্তভুক্ত বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নসহ নৌ শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। গতরাতে নারায়ণগঞ্জ ৫-নম্বর মাছঘাট থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে শ্রমিকরা।
এসময় বক্তারা বলেন, শ্রমিকদের ১৫ দফা দাবিগুলো মানা না হবলে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীতে অনির্দিষ্টকালের জন্য নৌযানে কর্মবিরতি চলবে।
এদিকে, চাঁদপুরে বালিবাহী নৌ-যান শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট চলছে। সকাল থেকে শ্রমিক সংগঠনের কাউকে লঞ্চঘাটে দেখা যায়নি।



