আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
চীনা ব্যাংকে ট্রাম্পের এ্যাকাউন্ট

ক্ষমতায় বসার পর থেকেই চীনের বিরুদ্ধে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিলেও, সেই চীনেই গোপনে নিজের একটি ব্যাংক এ্যাকাউন্ট পরিচালনা করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চাইনিজ ব্যাংকে নিজের অ্যাকাউন্ট থাকার সত্যতা ট্রাম্পের তরফ থেকেও স্বীকার করা হয়েছে। এই অ্যাকাউণ্টের মাধ্যমে ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও ট্রাম্পের এক মুখপাত্র জানান, এশিয়া অঞ্চলে হোটেল ব্যবসা সংক্রান্ত সম্ভাব্য কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য অ্যাকাউন্টটি খোলা হয়েছিল।
সম্প্রতি ট্রাম্পের ট্যাক্স সম্পর্কিত তথ্য পাওয়ার সূত্র ধরে, চাইনিজ ব্যাংকে থাকা তার অ্যাকাউন্টের খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।



