আওয়ামী লীগরাজনীতি
পাটকলের শ্রমিকদের পাওনা নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে: পাটমন্ত্রী

বন্ধ থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকলের শ্রমিকদের পাওনা নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বুধবার সকালে সদচিবালয়ে সংবাদ সম্মেলয়ে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ৮টি মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের কাজ চলছে। আগামী মাসে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে দেয়া হবে।
এসব মিলে কর্মরত শ্রমিকদের পাওনা অর্ধেক নগদে এবং বাকিটা তিন মাস অন্তর সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হচ্ছেও বলেও জানান মন্ত্রী।



