আওয়ামী লীগরাজনীতি
আলুর বাজার মনিটরিং আরও জোরদার করা হবে: কৃষিমন্ত্রী

আলুর বাজার পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সরকার নির্ধারিত ৩৫ টাকা দরে আলু বিক্রি নিশ্চিত করতে দুই একদিনের মধ্যেই বাজার মনিটরিং জোরদার করা হবে বলে জানান তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় কৃষিমন্ত্রী বলেন,অনেক বছরই আলুর দাম ৩০ থেকে ৩৫ টাকা হয় কিন্তু ৫০ থেকে ৬০ টাকা হলে তা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, আলুর দর ৩৫ টাকা রাখতে সরকার চেষ্টা করবে। তবে এক মাসের মধ্যে দাম কমে আসবে।



