রায়হান হত্যা মামলায় বহিষ্কৃত কনস্টেবল হারুন গ্রেফতার

পুলিশি নির্যাতনে সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় বহিষ্কৃত কনস্টেবল হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পিবিআই।
শনিবার সকালে, সিলেট পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সাপেক্ষই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা মাহিদুল ইসলাম। আজ বিকেলে তাকে আদালতে তোলার পর রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে এই মামলায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির আরেক পুলিশ সদস্য টিটু চন্দ্র দাশকে গ্রেপ্তার করার পর ৫ দিনের রিমান্ড নেয় পুলিশ। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। তবে মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভুইয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পিবিআই।
এর আগে রায়হান হত্যাকান্ডে বন্দর বাজার ফাড়ির ইনচার্জ সহ ৫জনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।



