আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র
করোনা: যুক্তরাষ্ট্রে আবারও ঊর্ধ্বমুখী সংক্রমণ

বিশ্বজুড়ে আরও সাড়ে ৫ হাজারের বেশি প্রাণ গেল করোনাভাইরাসে। এতে মোট প্রাণহানি ছাড়ালো ১১ লাখ ৬৪ হাজর। ২৪ ঘণ্টায় ৪ লাখের বেশি নতুন সংক্রমণে, বিশ্বে মোট কোভিড নাইনটিন আক্রান্ত ৪ কোটি ৩৭ লাখের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে আবারও ঊর্ধ্বমুখী সংক্রমণ। দৈনিক আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে দেশটি। একদিনে ৫২৯ জনের মৃত্যুতে ২ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৭০ হাজার।
এরপরের অবস্থানেই ভারত। দেশটিতে আরও ৫০৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। নতুন আক্রান্ত ৩৬ হাজারের বেশি। করোনার দ্বিতীয় ধাক্কায় ইউরোপের দেশেগুলোতে নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা বাড়ছে।



