
কর্মস্থলে ফিরতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, করোনা সংকটে বাংলাদেশে এসে আটকে পড়া বাহরাইন প্রবাসীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এসব কথা জানান প্রবাসীরা।
এসময় ভিসার মেয়াদ বাড়ানোর দাবি জানান তারা। পরে স্মারকলিপি দিতে এলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গেটে তাদের আটকে দেয় পুলিশ।
কোভিড-১৯ সংকটে দেশে ছুটিতে এসে, আটকা পড়েছেন বাহরাইন প্রবাসীরা। এখনো কর্মস্থলে ফিরতে না পারায়, দুর্ভোগের কথা জানান ক্ষতিগ্রস্থ প্রবাসীরা। ঋণগ্রস্থ হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাবন করছেন বলে অভিযোগ করেন অনেকেই। ভিসার মেয়াদ বাড়িয়ে, দ্রুত বা্হরাইন ফিরতে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারণলিপি দিতে, মিছিল নিয়ে রওনা করেন প্রবাসীরা। মিছিলটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে এলে পুলিশ আটকে দেয়। পরে সেখানে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্থ প্রবাসীরা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



