শিগগিরই বাংলাদেশে আসছেন এরদোয়ান

পরিস্থিতির উন্নতি হলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে চতুর্থ দফায় করোনার চিকিৎসা সামগ্রী উপহার দেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর হাতে এ উপহার তুলে দেন দেশটির রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান।
দেশটির পক্ষ থেকে ১০ হাজার পিস করে এন-৯৫ মাস্ক, গাউন, কাভারঅল; ২০টি করে ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বেশ কিছু করোনা সামগ্রী দেয়া হয় বাংলাদেশকে। এ সময় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ২ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদেরর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে ১৬ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের প্রেসিডেন্ট প্রস্তাব দিয়েছেন।



