আমরা আর লকডাউন চাই না: স্বাস্থ্যমন্ত্রী

ইউরোপ আমেরিকা ও পাশ্ববর্তীদেশ ভারতের মত আমরা আর লকডাউন চাই না, উল্লেখ করে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয় স্বেচ্চায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২০ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশে স্বেচ্চায় রক্তদানের পরিমাণ চাহিদার তুলনায় ব্যাপক ঘাটতি, তাই সাধারণ মানুষকে আর্ত মানবতার সেবায় রক্ত ও মরণোত্তর চক্ষুদানেন আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের কেউ বলতে পারবে না কোথাও ওষুধের অভাব আছে। চিকিৎসার অভাব আছে। চিকিৎসার অভাবে এই দেশে রোগীর মৃত্যুর ঘটনা একেবারেই বিরল। আমরা সবাইকে হাসপাতালে জায়গা দিতে পেরেছি। চিকিৎসা দিতে পেরেছি।
মন্ত্রী আরো বলেন, করোনা থেকে বাঁচতে শীতকালে আমাদের আরো সতর্ক থাকতে হবে। যে কোনো সামাজিক অনুষ্ঠান সীমিত রাখতে হবে।



