ট্রাম্প-বাইডেন; জয়ের দাবি দুজনেরই

ভোট গ্রহণ শেষ এখন গণনা চলছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। তাতে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চূড়ান্ত ফলাফল নির্ভর করছে কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ওপরে।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগানের মতো রাজ্যগুলোর ফলাফলের ওপর ঝুলছে ট্রাম্প–বাইডেনের হোয়াইট হাউসের চাবি। কিন্তু ব্যাপক মেইল ভোটের কারণে চূড়ান্ত ফল ঘোষণায় দেরি হতে পারে। তাতে নির্বাচনে জেতার আশা ছাড়ছে না কোনো পক্ষই।
জো বাইডেন বলছেন, তিনিই জিততে চলেছেন। আবার ট্রাম্পও বলছেন, তিনি বড় জয়ের আশা করছেন। তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে অভিযোগ করেছেন প্রতিপক্ষরা ফল চুরি করে নেওয়ার চেষ্টা করছে।
এখন মার্কিন গণমাধ্যমগুলো তথ্য বিশ্লেষণ করে যেসব ফলাফল দিচ্ছে তাতে একধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে। ফক্স নিউজের তথ্য অনুযায়ী, ট্রাম্পের দখলে থাকা অ্যারিজোনায় জিতেছেন বাইডেন। এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। যদি এ তথ্য নিশ্চিত হয় তবে পুরো ভোটচিত্র বদলে যেতে পারে।



