
দুদক বলছে, বিভিন্ন কারাগারে দায়িত্বপালন কালে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এ টাকা হাতিয়ে নিয়েছিলেন বরখাস্তকৃত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক। বুধবার এ মামলায় তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে বসে কামিয়েছে অঢেল অর্থ। দুদকের জালে আটকা পড়ার পর তার বাসায় অভিযান চালিয়ে মিলে নগদ ৮০ লাখ টাকা। তড়িঘড়ি করে টাকাভর্তি ব্যাগ পাশের বাসার ছাদে ফেলে দিলেও তা উদ্ধার করে দুদকের টিম।
তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন কারাগারে দায়িত্বপালন কালে ঘুষ-অনিয়মের মাধ্যমে উপার্জন করেছেন এসব টাকা। টাকাসহ ধরা পড়ার পরও মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন পার্থ। যদিও আদালত বিষয়টি আমলে নেননি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিদেশে পাচারের জন্যই টাকা ব্যাংকে না রেখে বাসায় রাখেন বরখাস্তকৃত ডিআইজি প্রিজন্স।



