
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৭ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৭৪ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২০ হাজার ২৩৮ জন করোনা রোগী।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৫৬ হাজার ৩৫২ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৬৯৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ১ লাখ ৮২ হাজার ৮১৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ২৫৭ জনের।



