
রাজধানীর গণপরিবহনের রুট ২৯১ থেকে কমিয়ে ৪২টিতে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। সকল বাস মালিকের সমন্বয়ে শুধুমাত্র ২২ কোম্পানির অধীনে চলবে, নির্ধারিত রুটে বাসগুলো।
মঙ্গলবার সকালে, নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে,এসব পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকার পাশ্ববর্তী আঞ্চলিক বাসগুলোর জন্য, আলাদা টার্মিনাল স্থাপনে ১০টি সম্ভাব্য জায়গাও প্রস্তাব করা হয়েছে।
রাজধানীতে প্রতিদিন অসংখ্য গণপরিবহন চলাচল করে বিভিন্ন রুটে। কিন্তু প্রয়োজনের তুলনায় রুটের সংখ্যা অনেক বেশি হওয়ায় সড়কে সৃষ্টি হয় বিশৃঙ্খলা ও যানজট। এ অবস্থা থেকে উত্তরণে, ঢাকা মহানগরীতে রুট সংখ্যা কমিয়ে আনতে নগর ভবনে বৈঠক করে বাস রুট রেশনালাইজেশন কমিটি।
সভায় ডিএমপি কমিশনার, বিআরটিএ, বিআরটিসি, রাজউকের চেয়ারম্যান, বাসরুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবসহ গণপরিবহন বিশেষজ্ঞরা অংশ নেন।
সভা শেষে মেয়র তাপস বলেন, নগরবাসীর জন্য যানজট ও বিশৃংখলামুক্ত সড়ক উপহার দিতে মালিক, শ্রমিক, আইনশৃংখলা বাহিনীর মধ্যে সমন্বয় আনা হচ্ছে। পাশাপাশি রাজধানীতে বাস রুটের থেকে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
এদিকে, ঐক্যমতের ভিক্তিতে, এমন সিদ্ধান্তকে সাগত জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
ঢাকার পার্শ্ববর্তী জেলা শহর থেকে গাড়িগুলোর জন্য নগরীর বাইরে করা হবে আলাদা নির্ধারিত টার্মিনাল। ইতোমধ্যে ১০টি টার্মিনালের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



