দেশবাংলা
শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে এক চটপটি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলার সময়, স্থানীয় চটপটি বিক্রেতা মুজিবর চটপটি খাওয়ানোর কথা বলে তাকে নিয়ে যায়।
এসময় চটপটির দোকান বন্ধ করে সেখানে শিশুটিকে ধর্ষণ করে। পরে নির্যাতিতার বাবা থানায় অভিযোগ করলে, মুজিবরকে গ্রেফতার করে পুলিশ।



