দেশবাংলা
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে

দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন চলবে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। কয়েকদিনে কমেছে তাপমাত্রা।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৭ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে, গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
শীতে বেশি কষ্টে ভুগছেন হতদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছেন অনেকে। সরকারী ও বেসরকারী উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এছাড়া কনকনে ঠান্ডা ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। কুয়াশার কারণে সড়কে, দিনের বেলাও হেডলাইট জালিয়ে চলাচল করছে যানবাহন।



