দেশবাংলা
বিয়ের ২২ দিনের পর গৃহবধূর আত্মহত্যা

বিয়ের ২২ দিনের মাথায় নাটোরের লালপুরে গলায় ফাঁসি দিয়ে আইরিন খাতুন (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে । সে উপজেলার জোতদৈবকী গ্রামের রুবেল আলীর স্ত্রী।
জানাযায়, ২২ দিন আগে আইরিন খাতুনের রুবেল আলীর সাথে বিয়ে হয়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজন তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ।
পুলিশ ঘটনাস্থলে এসে আইরিনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।



