দেশবাংলা
ছিনতাইয়ের অভিযোগে ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক সাইফুল আলমসহ ৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় আসামিরা হলেন, কনস্টেবল সাইফুল ইসলাম, পুলিশের দুই সোর্স ও গাড়ি চালক। এছাড়া অভিযুক্ত এসআই সাইফুল আলম, কনস্টেবল সাইফুল ইসলামকে গ্রেপ্তার এবং তাদের সাময়িক বহিস্কার করা হয়েছে।
পুলিশ জানায়, পিকআপ গাড়ি কেনার জন্য গাজীপুর থেকে সীতাকুন্ড আসেন আবু জাফর। গাড়ি কিনতে না পেরে ফেরার সময় বাস স্টেশনে ডিবি পরিচয়ে তার কাছে ইয়াবা আছে বলে হুমকি দিয়ে টাকা ছিনতাই করে নেয়।



