দেশবাংলা
সোনারগাঁয়ে ইলেকট্রনিক্স কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুরান টিপুরদী এলাকায় কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হচ্ছে।
শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হতে পারে।



