মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে

আজ মাঘের প্রথম দিন। মাসের শুরুতেই সারাদেশে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। মৃদু শৈত্যপ্রবাহ চলছে রংপুর বিভাগসহ দেশের অন্তত ৯টি জেলায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শীতের তীব্রতা আগামী কয়েক দিনে আরও কিছুটা বাড়তে পারে। রংপুর বিভাগসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পড়বে।
এদিকে, আবহাওয়া বিভাগ বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে নওগাঁতে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আর আজকের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে, ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টার সবশেষ আবহাওয়া বুলেটিন অনুযায়ী, রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা হবে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ দশমিক ১ ডিগ্রি। আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তুলনায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রুবেল রানা, বাংলা টিভি



