৬০ পৌরসভায় চলছে ভোটগ্রহণ

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হয় ভোট, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী পৌরসভাগুলোর মত্যে ২৮টিতে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। বাকিগুলো সনাতনী ব্যালট পোপারের মাধ্যমে। ভোট প্রদান নির্বিঘ্ন করতে কেন্দ্রগুলোর নিরাপত্তায় রয়েছেন আইনশৃংখলা বাহিনী সদস্যরা। কয়েক জায়গায় বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সারাদেশের ৬০ পৌরসভায় চলছে ভোটগ্রহণ। এসব নির্বাচনী এলাকায় মোট ভোটার ২১ লাখের বেশি। সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে যান ভোটাররা। কুয়াশা কেটে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়ে পায়।
দ্বিতীয় ধাপের এই নির্বাচন পৌরসভাগুলোর মধ্যে ৩২টিতে ব্যালট পোপার এবং ২৮টিতে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। এরই মধ্যে ৪টি পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বাকি ৫৬ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২শ’ ১০ প্রার্থী।
অবাধ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন। কেন্দ্রগুলোতে ভোট প্রদানে ভোটারদের সার্বিক সহযোগিতা করেন নির্বাচনী কর্মকর্তারা।
এদিকে, পাবনা ও বাগেরহাটে ভোটকেন্দ্রে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া ফেনীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছে।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



