মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, মাদক ব্যবসায়ীদের কোন দল নেই, কোন ধর্ম নেই। এদেরকে আমরা সমাজে স্থান দিতে পারি না, এরা সমাজের শত্রু। যারা সমাজকে মাদকের অভয়ারণ্য করতে চায় সকলের উচিত তাদেরকে বয়কট করা।
এসময় তিনি আরো বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় অভ্যস্ত করে তুলুন, তারা অপরাধে জড়ানোর সুযোগ পাবে না। খেলাধুলায় শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারা অপরাধপ্রবণতা থেকে মুক্ত থাকে।অভিভাবকদের অসচেতনতা এবং সুস্থ্য বিনোদন ও খেলাধুলার অভাবেই কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে। শুধু অভিভাবক নয়; যারা বিভিন্নভাবে সমাজের দায়িত্ব পালন করেন তাদের প্রত্যেককে অভিভাবকের মতো দায়িত্ব নিতে হবে। অন্যের সন্তানকেও নিজের সন্তানের মতো দেখতে হবে।
শুক্রবার সন্ধায় টঙ্গীর টিএন্ডটি স্কুল মাঠে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশ এবং টঙ্গী মরকুন টিএন্ডটি বাজার ও নতুন বাজার ডিজিটাল সার্ভিলেন্স সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাদেক আলীর সভাপতিত্বে ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আশরাফ-উল-ইসলাম পিপিএম এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজী মোজাম্মেল হক
জিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মামুন-অর-রশিদ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুর রহমান কিরণ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, সাবেক অবিভক্ত টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. রজব আলী
গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি মো. হেলাল উদ্দিন হেলাল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাজহারুল ইসলাম দীপু, আওয়ামীলীগ নেতা নূর নবী আনসারী নবীন প্রমুখ।
জিএমপি খন্দকার লুৎফুল কবির বলেন, আমাদেরকে জয়বাংলার শপথ নিতে হবে। জয় বাংলা দর্শনকে যেন আমরা কর্ম সম্পাদনের সময় স্মরণ রাখি। আমাদের চারিত্রিক বৈশিষ্ট ও বিধি বিধান যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপন্ন বাস্তবায়ন করতে পারবো।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



