দেশবাংলা
কাশিমপুর কারাগারে নতুন জেলার রীতেশ চাকমা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ নতুন জেলার হিসেবে দায়ীত্ব গ্রহন করেছেন রীতেশ চাকমা। রোববার ২৫ (জানুয়ারি) সন্ধ্যায় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের আদেশর পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের সাথে কারাগারের ভেতরে নারী সঙ্গের ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়।
এছাড়া একই ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, কারাগারের সার্জেন্ট ইন্সট্রাক্টর আব্দুল বারী এবং সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়েছিলো।
শহিদুল ইসলাম, কোনাবাড়ী প্রতিনিধি



