ভাসানচরে গেল আরো ১৭৭৮ রোহিঙ্গা, বাড়ছে আগ্রহ

তৃতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে, ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের পতেঙ্গা নৌ-ঘাট থেকে রোহিঙ্গাদের নিয়ে নৌ-বাহিনীর ৪টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে, দুপুরে সেখান পোঁছায় তারা।
এসময় রোহিঙ্গাদের নিরাপত্তায় নৌবাহিনী ও কোস্টগার্ডের ২টি জাহাজ এবং ৪টি স্পিডবোটও সাথে ছিলো। ভাসানচরের স্থানান্তরের জন্য গতকাল রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বাসে করে চট্টগ্রারের বিএফ শাহীন কলেজ মাঠে ট্রানজিট ক্যাম্পে আনা হয়।
এদিকে, আজ চট্টগ্রামে আরও ১ হাজার ৩শ রোহিঙ্গাকে আনা হচ্ছে। তাদের ভাসানচরে নেয়া হবে আগামীকাল। এর আগের দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ভাসানচরে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন রোহিঙ্গারা। বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিরাপদ জীবনমানে দিনদিন বাড়ছে আগ্রহ।
এভাবে মোট এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে। যেখানে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধায় নির্মাণ করা হয়েছে এক হাজার ২০টি ক্লাস্টার গ্রাম। রয়েছে জীবিকা নির্বাহেরও ব্যবস্থা।



