দেশবাংলা
‘মাদকের সাথে জড়িত পুলিশ সদস্যদের ছাড় নেই’

কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন, সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ।
বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা ভবন পরিদর্শন শেষে,বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারী দেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবের পরিচালানায় ও পুলিশ সুপার মোহাম্মদ উল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সিলেট ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান ও ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তারসহ অনেকে।



