দেশবাংলা

তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

তৃতীয় ধাপে দেশের ৬২ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ পর্যায়ের পৌরসভাগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে। ৬২টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২শ ৩২ জন প্রার্থী।

কাউন্সিলর প্রার্থী ৩১শ’র বেশি। নির্বাচন সুষ্ঠু করতে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ভোট চলাকালে কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দেশজুড়ে পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচনী এলাকা নির্ধারিত ছিলো ৬৪টি। এরমধ্যে সীমানা জটিলতা স্থগিত হয় পাবনার সুজানগর পৌরসভার ভোট স্থগিত করা হয়। এছাড়া সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ভোট হচ্ছে না কুমিল্লার লাকসামে। বাকি ৬২ পৌরসভায় সকাল থেকে নিরবিচ্ছিন্নভাবে চলছে ভোটগ্রহণ।

শীতের কুয়াশায় সকালের দিকে ভোটার উপস্থিত কম থকলেও, বেলা বাড়ার সাথে সাথে চাঙ্গা হতে থাকে ভোটকেন্দ্রগুলো। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় মাঠে রয়েছে আইন শৃংখলাবাহিনীর সদস্য। ভোটারদের ভোট প্রদানে সার্বিক সমন্বয়ে দায়িত্ব পালন করছেন নির্বাচনী কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button