দেশবাংলা

সিলেটে দুটি পৌরসভায় ভোটারদের ঢল

উৎসবের ভোট চলছে সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায়। কঠোর নিরাপত্তা থাকায় ভোটকেন্দ্রে ভোটারদের ঢল নেমেছে। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে।

অতীতের তুলানায় এবারই এই দুটি পৌরসভায় ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। ভোটগ্রহণের শুরুতেই প্রত্যেক ভোটকেন্দ্রে নারী ভোটারদের রেকর্ডসংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ভোটগ্রহণ নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য করতে দুটি পৌরসভায় ৯জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া মাঠ পর্যায়ের ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায় ২জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button