দুধের শিশুকে গলা কেটে হত্যা

ভোলায় মাওয়া নামে দেড় বছরের এক শিশু কন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে, শিশুটির মায়ের বিরুদ্ধে। রোববার সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেওয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে তানিয়ার স্বামী সবুজ প্রতিদিনের মত রাজ মিস্ত্রীর কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। পরে তানিয়া তার দেড় বছরের শিশু তাইয়েবা ইসলাম মাওয়াকে বুকের দুধ খাওয়ান। এরপর দাঁ দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন।
পরে, স্থানীয়রা ছুটে এসে গলা কাটা রক্তাক্ত লাশের পাশে দাঁ নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে, পুলিশ এসে ঘাতক মা তানিয়াকে গ্রেফতার করে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে তানিয়াকে আটক করি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বাীকার করেন এবং হত্যার কাজের ব্যবহৃত দাঁ উদ্ধার করা হয়। তবে হত্যারমূল রহস্য উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এছাড়াও এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



